
আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নোবেল পুরস্কারসহ মোট ১০ ধরনের আন্তর্জাতিক পুরস্কারের অর্থকে আয়করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। এর ফলে বাংলাদেশি কোনো করদাতা এসব পুরস্কারের অর্থ তাঁর মোট আয় থেকে বাদ দিতে পারবেন। সোমবার (২ জুন) বাজেট ঘোষণার সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই তথ্য জানান।
নোবেল পুরস্কার ছাড়া অন্য পুরস্কারগুলো হলো— র্যামন ম্যাগসাইসাই, বুকার, পুলিৎজার, সাইমন বলিভার, একাডেমি অ্যাওয়ার্ড, গ্রামি, এমি, গোল্ডেন গ্লোব, কান চলচ্চিত্র উৎসব পুরস্কার।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন এবং আরও কয়েকজন বাংলাদেশি র্যামন ম্যাগসাইসাই পুরস্কার অর্জন করেছেন।
আয়কর আইনের ষষ্ঠ তফসিলে নির্দিষ্ট কিছু খাতের আয়কে মোট আয় থেকে বাদ দেওয়ার বিধান রয়েছে। আগামী অর্থবছরের বাজেটে সেখানে সংশোধন এনে এসব আন্তর্জাতিক পুরস্কারের অর্থকে করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে।
বিদ্যমান আয়কর আইন অনুযায়ী, বিদেশ থেকে কোনো আয় যদি রেমিট্যান্সের শর্ত মেনে দেশে আনা হয়, তাহলে তা করমুক্ত। তবে আন্তর্জাতিক পুরস্কারের অর্থ কীভাবে আয়করের আওতায় আসবে বা করমুক্ত থাকবে কি না, সে বিষয়ে আইনে সুস্পষ্ট ব্যাখ্যা ছিল না। নতুন প্রস্তাবের মাধ্যমে এই অস্পষ্টতা দূর করা হলো।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে