বিক্রি হয়ে যাচ্ছে বহুজাতিক খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডা। বিষয়টি নিয়ে এরই মধ্যে প্রতিষ্ঠানটির মাতৃ প্রতিষ্ঠান ডেলিভারি হিরো সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে। বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান ডেলিভারি হিরো জানিয়েছে, তাঁরা ফুডপান্ডার দক্ষিণ-পূর্ব এশিয়ার উল্লেখযোগ্য অংশের শেয়ার বিক্রি করে দেবে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনবিসিকে বিষয়টি নিশ্চিত করেছে ডেলিভারি হিরো।
গত বুধবার জার্মান সংবাদমাধ্যম রিৎসশাফতভোখে জানিয়েছে, ডেলিভারি হিরো তাদের মালিকানায় থাকায় সিঙ্গাপুর, কম্বোডিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, থাইল্যান্ড ও লাওসে ফুডপান্ডার কার্যক্রম বিক্রি করে দেবে।
সিএনবিসিকে পাঠানো এক ইমেইলে রিৎসশাফতভোখে বলেছে, ‘ডেলিভারি হিরো দক্ষিণ-পূর্ব এশিয়ার নির্দিষ্ট কয়েকটি দেশের বাজারে ফুডপান্ডার ব্যবসা বিক্রি করে দেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেছে বলে নিশ্চিত করেছে। তবে বিক্রিসংক্রান্ত আলোচনা বা পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে।’
জার্মান সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ডেলিভারি হিরোর প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান গ্র্যাব এসব দেশে ফুডপান্ডা কিনে নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। তবে বিষয়টি নিয়ে গ্র্যাবের কাছে জানতে চাইলে প্রতিষ্ঠানটি এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে।
সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান ডিবিএস ব্যাংকের টেলিকম অ্যান্ড টেকনোলজি রিসার্চ বিভাগের প্রধান শচীন মিত্তাল ফুডপান্ডা বিক্রির বিষয়টি নিয়ে গত ২১ সেপ্টেম্বর একটি নোট প্রকাশ করেছিলেন। তাতে শচীন লিখেছিলেন, ‘গ্র্যাবের প্রতিযোগী প্রতিষ্ঠান গোজেক বা ফুডপান্ডা প্রতিনিয়তই বাজারের শেয়ার হারাচ্ছে। ফুডপান্ডার অবস্থা এতটাই খারাপ যে, নির্দিষ্ট সময় পর বেশ কয়েকটি দেশের শেয়ারবাজার থেকে প্রতিষ্ঠানটির নাম বের হয়ে যেতে পারে।’
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর বাজারে খাবার সরবরাহ করার ক্ষেত্রে গ্র্যাব একধরনের প্রাধান্য বজায় রেখেছে। এই অঞ্চলের খাবার সরবরাহের যে বাজার, তার মধ্যে ৫৪ শতাংশ এককভাবে গ্র্যাবের দখলে। যেখানে ফুডপান্ডার দখল মাত্র ১৯ শতাংশ এবং গোজেক ১২ শতাংশ।
এদিকে, আবারও কর্মী ছাঁটাই করার কথা জানিয়েছে সিঙ্গাপুরের ফুডপান্ডা। এ নিয়ে তৃতীয়বারের মতো কর্মী ছাঁটাই করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে কী পরিমাণ কর্মী ছাঁটাই করা হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি তারা।

সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
১ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
১ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
২ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৬ ঘণ্টা আগে