২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে গণপরিবহন হিসেবে ব্যবহৃত ১৬ থেকে ৪০ আসনের বাসের আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। তবে সংগঠনটি গণপরিবহন হিসেবে ব্যবহৃত মাইক্রোবাসের ওপর সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহার এবং জ্বালানিসাশ্রয়ী ও পরিবেশবান্ধব হাইব্রিড গাড়ির শুল্ককাঠামো পুনর্বিন্যাসের দাবি জানিয়েছে।
গতকাল মঙ্গলবার পাঠানো বাজেট-পরবর্তী এক বিবৃতিতে বারভিডা জানায়, অর্থনীতি পুনরুদ্ধার, স্থানীয় শিল্প সুরক্ষা এবং গ্রামীণ অর্থনীতির গতিশীলতায় বাজেটের প্রস্তাবিত সহায়তাগুলো সময়োপযোগী।
এর আগের দিন সোমবার বারভিডার কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়াবিষয়ক বৈঠক করে বারবিডা। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট আবদুল হক। উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমান, ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম (সম্রাট), ফরিদ আহামেদ, সৈয়দ জগলুল হোসেনসহ অন্যান্য নেতা।
বারবিডার পক্ষ থেকে বলা হয়, দেশীয় শিল্প সুরক্ষায় কর ছাড়সহ যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। কৃষি খাতে প্রণোদনার পাশাপাশি কৃষিযন্ত্র আমদানিতে অগ্রিম কর এবং উৎপাদনে ভ্যাট তুলে দেওয়ার প্রস্তাব সাধুবাদ পাওয়ার যোগ্য। ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের বার্ষিক টার্নওভার ৭০ লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি করা প্রশংসনীয় উদ্যোগ।
তবে প্রস্তাবিত বাজেটের সঠিক বাস্তবায়নে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির চ্যালেঞ্জ মাথায় রেখে বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান এবং কাঙ্ক্ষিত রাজস্ব আহরণের মাধ্যমে আর্থসামাজিক ব্যবস্থাপনায় সৃজনশীল পদক্ষেপ গ্রহণ বিশেষ জরুরি বলে বারভিডা জানিয়েছে। পাশাপাশি বাজেট পরিকল্পনা বাস্তবায়নে দক্ষতা এবং যথাযথ মনিটরিংয়ের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
বারভিডা নেতারা উল্লেখ করেন, উন্নয়নশীল দেশে গ্র্যাজুয়েশনের এই তাৎপর্যপূর্ণ সময়ে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা এবং দেশে নতুন গাড়ির শিল্প প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নে গাড়ির বাজার সম্প্রসারণ প্রয়োজন। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) মতে, গাড়ির অভ্যন্তরীণ বাজার ১ লাখ ইউনিট হলেই দেশে নতুন গাড়ির শিল্প প্রতিষ্ঠা যুক্তিযুক্ত হবে। মধ্যবিত্ত শ্রেণির ক্রয়ক্ষমতার মধ্যে এলে বাজার সম্প্রসারণের সঙ্গে সঙ্গে সরকারের রাজস্ব আয়ও বহুগুণে বৃদ্ধি পাবে।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে