
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জ্বালানি সংকট ও অর্থনৈতিক চাপ মোকাবিলায় বাংলাদেশকে বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে এশীয় ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। পাশাপাশি বিনিয়োগ বাড়ানো ও বন্ধ কলকারখানা চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিচ্ছে সরকার।
আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) প্রধানমন্ত্রী তারেক রহমান ও এআইআইবির একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ কীভাবে এআইআইবি’র সঙ্গে সহযোগিতা করবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। এই সংকট কেবল বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে অর্থনীতিগুলোর ওপর চাপ সৃষ্টি করছে।
তিনি বলেন, এই চাপ মোকাবিলায় বাজেট সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে এবং এআইআইবি বাংলাদেশকে বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে। এমনকি এআইআইবি জলবায়ু-সম্পর্কিত প্রকল্পেও বাংলাদেশকে সহায়তা করবে। এর মধ্যে রয়েছে সৌরশক্তি, বৈদ্যুতিক যান এবং জলবায়ু-কেন্দ্রিক অন্যান্য উদ্যোগের সঙ্গে যুক্ত প্রকল্পসমূহ।
জ্বালানি ইস্যুগুলোও এই উদ্যোগগুলোর সঙ্গে জড়িত উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে, যদি দেশের ২০ থেকে ৩০ শতাংশ বিদ্যুৎ সৌরশক্তি থেকে উৎপাদন করা সম্ভব হয়, তবে জ্বালানি সংকট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তবে এই লক্ষ্য অর্জনেও এআইআইবি বাংলাদেশকে সহায়তা করতে সম্মত হয়েছে।
এআইআইবি দেশের বিভিন্ন অবকাঠামো প্রকল্পেও সহায়তা প্রদান করবে বলেও জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৩ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১২ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৩ ঘণ্টা আগে