জ্বালানি সংকট বর্তমানে বাংলাদেশের একটি বড় চ্যালেঞ্জ, যা জ্বালানি-তেল, গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন খাতে সরাসরি প্রভাব ফেলছে। সরবরাহ ঘাটতি, বৈশ্বিক বাজারের অস্থিরতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এই সংকট আরও জটিল হচ্ছে। এই পেজে আপনি জ্বালানি সংকট সংক্রান্ত সর্বশেষ খবর, কারণ, প্রভাব এবং সম্ভাব্য সমাধান সম্পর্কে আপডেট তথ্য পাবেন।

এ ছাড়া বাণিজ্য ঘাটতি বৃদ্ধির পেছনে বৈশ্বিক জ্বালানি সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত মূল্যবৃদ্ধি, ডলারের সংকট ও আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২৪-২৫ অর্থবছরের আমদানি ও রপ্তানির পরিসংখ্যান অনুযায়ী, সার্কভুক্ত দেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও ভুটানের সঙ্গে...

জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে আনুষঙ্গিক বিষয়গুলো ভালোভাবে স্টাডি বা পর্যালোচনা করে নেওয়ার জন্য মন্ত্রীকে পরামর্শ দেন স্পিকার।

বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য দফায় দফায় বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরের সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখা।

নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রণালয় ও বিভাগগুলো আয়োজিত সভা, কর্মশালা, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রমে মাঠপর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণকে অগ্রাধিকার দিতে হবে।