
দেশের খাদ্য নিরাপত্তা স্কিমের স্বল্প সুদের ঋণের সুবিধাভোগী বৃদ্ধির লক্ষ্যে ঋণের সীমা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী ঋণের সীমা কমানোর ফলে আগের চেয়ে বেশিসংখ্যক কৃষি উদ্যোক্তা ঋণ পাবেন। এ জন্য প্রাণিসম্পদ খাতে গ্রাহকদের সর্বোচ্চ ঋণসীমা নির্ধারণের পাশাপাশি খামারিদের ঋণের সীমা কমিয়ে ২০ লাখ টাকা করা হয়েছে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত বছরের ১৭ নভেম্বর খাদ্য নিরাপত্তা তহবিলের জন্য গঠিত ৫ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। সহজ শর্তে স্বল্প সুদের এই ঋণের ওপর নজর পড়েছে বড় গ্রাহকদের। গবাদিপশুর খামারের নামে বড় অঙ্কের ঋণ নিয়ে যাচ্ছেন তাঁরা। এতে ঋণ বিতরণের লক্ষ্য ভিন্ন দিকে প্রবাহিত হওয়ার উপক্রম হয়েছে। তাই প্রকৃত ও প্রান্তিক কৃষকের ঋণসুবিধা নিশ্চিত করতে এই সীমা নির্ধারণ করে দিল বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানায়, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ৫ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই তহবিল থেকে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ পাচ্ছেন কৃষকেরা।
একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা জানান, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক পর্যায়ে ঋণ বিতরণে অনেক ব্যাংকের সীমাবদ্ধতা রয়েছে। বাংলাদেশ ব্যাংক ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ব্যাংকগুলোকে নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করতে পরামর্শ দিয়েছে।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে