
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ওষুধ কোম্পানির করপোরেট কর ২৫ শতাংশ রাখা, ব্যক্তিপর্যায়ে করমুক্ত আয় বৃদ্ধি এবং ন্যূনতম করপোরেট কর বিক্রয় আয়ের ওপর ১ শতাংশের পরিবর্তে ০.৬ শতাংশ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) বা বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি।
বাজেট ঘোষণার পর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিএপিআই এ তথ্য জানিয়েছে। সংগঠনের সিইও মেজর জেনারেল (অব.) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত অর্থবছরে নন-লিস্টেড কোম্পানির জন্য সর্বনিম্ন করের হার ছিল ২৫ শতাংশ, যা এই বাজেটে বাড়িয়ে ২৭.৫ শতাংশ করা হয়েছে। কিন্তু সম্প্রতি ব্যয় বৃদ্ধির কারণে অধিকাংশ ফার্মাসিউটিক্যালস কোম্পানি কঠিন সময় পার করছে। তাই করপোরেট করের এই বাড়তি হার নন-লিস্টেড কোম্পানির জন্য অতিরিক্ত বোঝা সৃষ্টি করবে। এমতাবস্থায় করহার আগের মতো ২৫ শতাংশ রাখা প্রয়োজন বলে তারা দাবি করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রস্তাবিত বাজেটে ব্যক্তিপর্যায়ের করমুক্ত আয় বাড়ানো হয়নি। বরং কিছু ক্ষেত্রে শর্ত পরিবর্তনের কারণে ওষুধশিল্পে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের করের বোঝা বেড়ে যাবে, যা তাঁদের প্রকৃত আয় কমিয়ে দেবে। বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।
সরকারি প্রস্তাব অনুযায়ী, কোম্পানিগুলোর জন্য ন্যূনতম করপোরেট কর মোট বিক্রয় আয়ের ওপর ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল মাত্র ০.৬ শতাংশ। যেহেতু অধিকাংশ ফার্মাসিউটিক্যালস কোম্পানি মুনাফা করতে হিমশিম খাচ্ছে, তাই এই কর বৃদ্ধিতে কোম্পানিগুলোর সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। মুনাফা না থাকলেও এই কর দিতে হবে মূলধন থেকে, যা যৌক্তিক নয়। তাই ন্যূনতম করের হার আগের অবস্থানে ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে ২০২৫-২৬ বাজেটে ওষুধশিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর অব্যাহতির সুযোগ আরও বাড়ানোর বিষয়টিকে বিএপিআই ইতিবাচক হিসেবে দেখছে। এর ফলে দেশের ওষুধশিল্প শক্তিশালী হবে। বিশেষ করে ওষুধের এপিআই (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রিডিয়েন্ট) শিল্পে শুল্কছাড় দেওয়া হলে এটি শিল্পকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।
বাংলাদেশে এপিআইয়ের প্রায় ৯০ শতাংশ আমদানি হয়। শুল্ক সুবিধা বাড়ালে এপিআই শিল্পের প্রবৃদ্ধি হবে এবং দেশেই আরও এপিআই উৎপাদনের পথ প্রশস্ত হবে।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৪ মিনিট আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
১৫ মিনিট আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৩৩ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
২ ঘণ্টা আগে