স্বেচ্ছাসেবী সংগঠন ঠাকুরগাঁও ‘এক্স ক্যাডেট অ্যাসোসিয়ন’ এর উদ্যোগে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের ১০০ পরিবারকে ১৫দিনের খাবার পৌছে দেওয়া হয়েছে। খাদ্যসামগ্রী মধ্যে রয়েছে খেজুর, চাল, ডাল, চিনি, লবণ ও তেলসহ ১০ প্রকারের পণ্য।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অসহায় মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী হাতে হাতে পৌঁছে দেন সংগঠনটির সদস্যরা।
এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জোবাইদুর রহমান স্বপন আজকের পত্রিকাকে বলেন, ‘রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব অনুধাবন করে এই উদ্যোগ। সাহায্য গ্রহিতারা যেন স্বাচ্ছন্দ্যে নিতে পারেন এরজন্য রাতের আধারে বিতরণ করা হয়। এমনকি গ্রহীতাদের ছবি বা ভিডিও পর্যন্ত করা হয় না।
এক্স ক্যাডেটের সভাপতি জাকির হোসেন রুবেল বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির যাঁতাকলে অসহায় মানুষের দুঃখের কথা বলার কোনো জায়গাও নেই। তারা অর্ধাহারে-অনাহারে দিন কাটালেও লজ্জায় মুখ খুলে কারও কাছে কিছু চায় না। এ অবস্থায় কিছু সংখ্যক মানুষের পাশে দাঁড়ানো উদ্যোগ গ্রহণ করি আমাদের সংগঠন থেকে।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২২ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে