
ঠাকুরগাঁও সদর উপজেলায় চলন্ত ট্রাক্টর থেকে ছিটকে পড়ে রিপন ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের শারালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঠাকুরগাঁও রোড বাজার এলাকার মান্নান ইসলামের ছেলে আশিক হাসান (২৮) এবং একই এলাকার রিকিসেক...

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে শাহেরা খাতুন (৩৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার সালন্দর ইউনিয়নের সিংপাড়া গ্রামে নিজ বাড়িতে ওই গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শাহেরা খাতুন ওই গ্রামের মো. জিয়ারুল ইসলামের স্ত্রী।

অনলাইন জুয়ায় আসক্তি ও ক্রমাগত টাকা হারিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন নাহিদ রানা (২০) নামে এক যুবক। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯ নম্বর বেগুনবাড়ী ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ী (ভূজারীপাড়া) গ্রামের সাদেকুল ইসলামের ছেলে। নাহিদের এক বছরের একটি ছেলেসন্তান রয়েছে।