ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মন্ডলপাড়া এলাকায় নীলগাই হত্যায় নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র অবশেষে আমলে নিয়েছেন আদালত। শুনানি শেষে বিচারক ৯ আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।
গত বছর ২১ নভেম্বর নয়জনের বিরুদ্ধে বন্যপ্রাণী হত্যার অভিযোগ এনে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। যাদের বিরুদ্ধে বন্যপ্রাণী হত্যার অভিযোগ আনা হয়েছে তারা হলেন, ওই গ্রামের সিরাজুল ইসলাম, মোবারক হোসেন, একরামুল, আব্দুল খালেক, সুমন হোসেন, মাসুম রেজা ও মো. একরামুল হক।
রানীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নীলগাই হত্যার বিষয়টি আদালতে উত্থাপন করা হয়। শুনানির পর আদালত অভিযোগপত্রটি মামলা হিসেবে গ্রহণ করেছেন।’
তদন্ত কর্মকর্তা আরও বলেন, ‘বন্যপ্রাণী হত্যার অপরাধ না জেনে সচেতনতার অভাবে গ্রামবাসীরা নীলগাইটিকে মাংস খাওয়ার উদ্দেশে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে।’
উল্লেখ্য, ২০২২ সালের ১২ মে ধর্মগড় সীমান্ত দিয়ে নীলগাইটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। এরপর বিরল প্রজাতির এই প্রাণীটি মন্ডলপাড়া গ্রামে ছোটাছুটি করছিল। গ্রামবাসী সেটিকে দেখতে পেয়ে ধাওয়া দিয়ে ধরে ফেলেন। পরে তাঁরা নীলগাইটি জবাই করেন। ঘটনা তদন্ত শেষে রাণীশংকৈল থানায় জিডি করেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৪ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে