
‘স্বাস্থ্যমন্ত্রী আসিবে বেলে কথা, তাই রাতভর এলা হাসপাতালের ধোয়ামোছা-রং দেহেনে মেকাব দিয়া সাজাইতাছে!’ এই উক্তি ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের। শুক্রবার বিকেল থেকে হঠাৎ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের ধোয়ামোছা আর রং করা দেখে এখানে ভর্তি এক রোগীর স্বজন সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন।
সন্দেহ নেই যে আনোয়ার হোসেন রসিক লোক, হাসপাতাল নিয়ে তাঁর শ্লেষমাখা রসিকতাই এর প্রমাণ। আনোয়ার হোসেনের উচ্চারণে ‘মেকাব’ শব্দটা আসলে ‘মেকআপ’ বা প্রসাধন। রসিক ছাড়া রুগ্ণ হাসপাতালে স্নো-পাউডার ইত্যাদি প্রসাধন লাগিয়ে তাকে ভদ্রস্থ করার কথা কে আর বলতে পারে?
আজ শনিবার বেলা সাড়ে ৩টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও সরকারি ক্লিনিক পরিদর্শনে আসবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তারপর তিনি যাবেন পঞ্চগড়ে।
হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন আঞ্জুমান আরা লাকীর স্বামী । লাকী বলেন, ‘যেভাবে হাসপাতাল পরিষ্কার করা হচ্ছে, এ রকম পরিষ্কার প্রতিদিন করা হলেই অনেক রোগী এমনিতেই সুস্থ হয়ে উঠবে।’
শিশু ওয়ার্ডে ভর্তি আছে সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের মনির নাতি । মনি বলেন, ‘হাসপাতালের চারদিক পচা ও বোটকা গন্ধ । হাসপাতালে ঢোকামাত্রই বমি আসে।’
হাসপাতাল তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম রোগীর স্বজনদের অভিযোগের বিষয়ে বলেন, ‘ধারণক্ষমতার অতিরিক্ত রোগী, তার ওপর জনবলের সংকট । নানা প্রতিকূলতা মোকাবিলা করে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৯ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে