টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার পানি শুকিয়ে যাওয়ায় জেগে ওঠা বালুচরে বাদামের চাষ করেছেন স্থানীয় কৃষকেরা। এই ফসলের সবুজ পাতায় ছেয়ে গেছে চরাঞ্চল। গত বছরের মতো এবারও ভালো দাম ও ফলন পাওয়ার আশায় বেশি জমিতে বাদাম চাষ করেছেন চাষিরা।
ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, চলতি বছর যমুনার চরাঞ্চলে ১ হাজার ৩২০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। গত বছরের চেয়ে এবার বেশি জমিতে আবাদ হয়েছে।
সরেজমিনে জানা গেছে, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী, অর্জুনা এবং গাবসারা ইউনিয়নের চরতারাই, চরভরুয়া, বলরামপুর, কুঠিবয়ড়া, রায়ের বাসালিয়া, রামাই, বাসিদকল, রুলিপাড়া, গোবিন্দপুর, রামপুর, ডিগ্রিরচর ও কোনাবাড়ীর চরাঞ্চল বাদাম গাছের সবুজ পাতায় ঢেকে গেছে।
বাদাম চাষিরা বলেন, প্রতি বছর বন্যায় আমাদের অনেক ক্ষতি হয়। ক্ষতি পুষিয়ে বন্যা পরবর্তী সময়ে জেগে ওঠা চরে বাদাম চাষ করি। কারণ অল্পদিনে বাদাম চাষ করে অধিক লাভবান হওয়া যায়। খরচ বাদ দিয়ে বিঘাপ্রতি লাভ হয় প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা।
গাবসারা চরাঞ্চলের বাদাম চাষি গফুর মিয়া বলেন, ‘গত বছর আট বিঘা জমিতে বাদাম চাষ করে ভালো লাভবান হয়েছিলাম। বাদামের দাম ভালো পাওয়ায় এ বছর প্রায় ১২ বিঘা জমিতে বাদাম চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও বাম্পার ফলন হবে।’
সুস্বাদু ও মুখরোচক বাদাম যেমন খাদ্য হিসেবে জোগান দিয়ে থাকে অন্যদিকে তেলের চাহিদা পূরণ করে। বাদামখেত থেকে কচিপাতা কেটে কৃষকেরা গরু-ছাগলের খাওয়ান। এতে গরু-ছাগল স্বাস্থ্যবান হয় বলে জানান কৃষকেরা।
কৃষকেরা আরও জানান, অন্য ফসলের মতো বাদামের জমিতে তেমন একটা সার ও কীটনাশক দিতে হয় না। শুধু সময়মতো বীজ বুনে বাদাম ঘরে তোলার জন্য অপেক্ষায় থাকতে হয়। বীজ রোপণে দুই থেকে তিন মাসের মধ্যেই বাদাম তুলে সংগ্রহ ও হাট-বাজারে বিক্রি করা যায়।
কৃষি কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘কৃষি বিভাগের পক্ষ থেকে চরাঞ্চলের বাদাম চাষিদের মধ্যে বিনা মূল্যে সার ও বাদামের বীজ বিতরণ করেছি। বাদামের ফলন ভালো করার জন্য আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন। আশা করি আবহাওয়া অনুকূলে থাকলে বিগত বছরগুলোর চেয়ে এ বছর বাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩৩ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে