
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় পাঁচজনকে জরিমানা করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার যমুনা নদীতে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান।

টাঙ্গাইলের ভূঞাপুরে নৌকা থেকে যমুনা নদীতে পড়ে মোস্তাফিজুর রহমান মোস্তাক (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসী নৌকা ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ মোস্তাক উপজেলার কালিপুর গ্রামের মো. হানিফ আলীর ছেলে। সে মৃগীরোগে আক্রান্ত ছিলেন।

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে আব্দুল বারেক (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যমুনা নদীর খানুরবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন।

টাঙ্গাইলের ভূঞাপুরে হালিমা বেগম (৪৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বাগবাড়ী গ্রামে একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।