শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করোনা পরিস্থিতিতে। প্রতিষ্ঠান বন্ধ থাকলে অন্য এক স্বপ্ন বাসা বেঁধেছে তাদের মনে। কলাগাছ থেকে সুতো তৈরি করবে তাঁরা। তাদেরই একজন মোহন মিয়া। তিনি ইউটিউবে কলাগাছ থেকে সুতো তৈরির কৌশলটি দেখে উদ্বুদ্ধ হন।
বিষয়টি অন্য তিন বন্ধুর সঙ্গে শেয়ার করেন। মোহন ও শামীম লেখাপড়া করছেন ময়মনসিংহ পলিটেকনিক ইন্সস্টিটিউটের ডিপ্লোমা মেকানিক্যাল টেকনোলোজির শেষ বর্ষে। তানজিরুল ইসলাম নাইম রসায়নে অনার্স করছেন ঢাকার তিতুমীর কলেজে। অন্যজন নাঈমুর রহমান লেখাপড়া করেছেন দশম শ্রেণী পর্যন্ত। স্বপ্ন বুনতে চার বন্ধু চলে আসেন নিজের ভিটা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল চরগিরিশের গুয়াহখোড়া গ্রামে।
প্রথমে তারা ময়মনসিংহ থেকে ফাইবার এক্সট্রাকশন মেশিন ৪০হাজার টাকা মূল্যে কিনে আনেন। এরই মধ্যে পুরো চরাঞ্চলে ছড়িয়ে পড়ে কলাগাছ থেকে সুতো তৈরির ঘটনাটি। বিভিন্ন জায়গা থেকে লোকজন এই সুতো তৈরি দেখতে আসলে উৎসাহ বাড়তে থাকে চার বন্ধুর। তাদের এই কাজে মুগ্ধ হয়ে ওই গ্রামের ওয়াহাব নামের একজন তাদের পাশে দাঁড়ান। তিনি একটি বড় টিনের ঘর তাদের কাজের জন্য ব্যবস্থা করে দেন।
এরপর কলাবাগান থেকে কলার কাদি কাটার পরে ফেলে দেওয়া কলাগাছ আনা হয়। লম্বা করে কেটে প্রসেস করা হয় সেগুলি। তারপর মূল মেশিন চালু করে সেখানে কলাগাছের ওই লম্বা অংশ ধরা হয়। আর আরেক পাশ দিয়ে সুতো হয়ে তা বের হয়। এই সুতো রোদে শুকালে ধারণ করে সোনালী বর্ণ। এভাবে প্রতিদিন ৩০-৩৫ কেজির মতো সুতো উৎপাদন করেন তাঁরা।
উদ্যোক্তা নাইম জানান, প্রতিদিন চরের নানা প্রান্ত থেকে ঘোড়ার গাড়ি যোগে কলাগাছগুলো বিনামূল্যে সংগ্রহ করে আনা হয়। গাড়ি প্রতি ভাড়া দিতে হয় দুইশ টাকা। দিনে প্রায় চার থেকে পাঁচটি গাড়িতে করে কলাগাছ আনা হয়। দূর্গম চরাঞ্চল হওয়ায় পরিবহণ ব্যয় অনেক বেশি।
উৎপাদিত সুতা বিক্রির বিষয়ে জানতে চাইলে তাঁরা জানান, এখনো সুতা বিক্রি শুরু হয়নি। তবে ময়মনসিংহের এক উদ্যোক্তা ২৫০টাকা কেজি দরে ক্রয় করতে চেয়েছেন। আবার ঢাকার এক পার্টিও সুতো নেয়ার আগ্রহ দেখিয়েছেন। এ পর্যন্ত দেড়শ কেজি সুতো উৎপাদন হয়েছে বলে জানান এই তরুণ উদ্যোক্তারা।
কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম জানান, ‘খবরটি নিঃসন্দেহে ভালো। কলাগাছের অবশিষ্টাংশ উৎকৃষ্ট জৈব সার। এ বিষয়ে সরকারি প্রণোদনার জন্যে চেষ্টা করবো।’

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৮ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৫ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩২ মিনিট আগে