সাতক্ষীরা সদর

সাতক্ষীরা সদরে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে বেতনা নদীর সাড়ে ৪ কিলোমিটার অংশ খননের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ওলামা লীগের এক নেতা নদী দখল করে মাছের ঘের করায় কামারডাঙ্গায় আটকে যায় ২৭০ মিটার অংশের খননকাজ। এর জেরে গত বর্ষা মৌসুমে অতিবৃষ্টির পানি নদী দিয়ে সরতে না পারায় জলাবদ্ধতার কবলে পড়েন চার উপজেলার দেড় লক্ষাধিক মানুষ। স্রোতের তোড়ে বেড়িবাঁধ ভেঙে মাছের ঘের ও সবজিখেত ডুবে কমপক্ষে ১০০ কোটি টাকার ক্ষতি হয় এলাকার চাষিদের।
স্থানীয় বাসিন্দারা জানান, জেলা ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক রাউফুজ্জামান ওরফে লাদেন কামারডাঙ্গা গ্রামের ছাগলাগেট এলাকায় নদী দখল করে মাছের ঘের করেছিলেন। দলীয় প্রভাব খাটিয়ে সেখানে তিনি নদী খননকাজ করতে দেননি। তবে গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ঘের ও বাড়িঘর ছেড়ে পালিয়ে যান রাউফুজ্জামান। কিন্তু ওই ঘেরের জায়গায় এখনো খননের উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এতে ক্ষুব্ধ ভুক্তভোগীরা।
কামারডাঙ্গা গ্রামের মজিবর রহমান বলেন, ‘ঘেরপার্টিরা সব আওয়ামী লীগের লোক ছিল। তারা খুব হিংস্র ছিল। তাই তো তখন কেউ নদী কাটার সাহস পায়নি। সরকারি লোকদের সে বন্দুক উঁচিয়ে তাড়িয়ে দিত।’
ঘের নির্মাণ ও নদী খননে বাধা দেওয়ার ব্যাপারে জানতে রাউফুজ্জামানের মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
পাউবো সূত্রে জানা গেছে, সাতক্ষীরার বড় নদীগুলোর একটি বেতনা। সদর, তালা, কলারোয়া ও আশাশুনি উপজেলার অধিকাংশ এলাকার পানি প্রবাহিত হয় এ নদী দিয়ে। ঝিনাইদহের মহেশপুরে ভৈরব নদ থেকে এর উৎপত্তি। পরে ভারতে গিয়ে আবার যশোরের শার্শা হয়ে সাতক্ষীরার আশাশুনিতে মরিচ্চাপ নদে মিশে গেছে বেতনা। নদীটির মোট দৈর্ঘ্য ১৯১ কিলোমিটার।
নদীপাড়ের বাসিন্দা আলিমুজ্জামান বলেন, ‘আমাদের এ নদী-খাল কিছু প্রভাবশালী লোক দখল করে রেখেছিলেন। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেখানে লাদেন নামের এক ব্যক্তি দখল করে রেখেছিলেন। আমরা ৬ মাস পানিতে ডুবে ছিলাম। ৫ আগস্টের পর এ এলাকা দখলমুক্ত হয়েছে। কিন্তু পাঁচ মাস পার হয়ে গেল, এখনো নদী খননের উদ্যোগ নেওয়া হয়নি। এ বছরের মধ্যে যদি নদী খনন না হয়, তবে আগামী বর্ষা মৌসুমে আমরা আবারও ডুবে যাব।’
আরেক বাসিন্দা আনিসুজ্জামান বলেন, ‘পানি সরতে পারেনি, তাই বিনেরপোতায় বেড়িবাঁধ ভেঙে গিয়েছিল। বিস্তীর্ণ এলাকা ডুবে যাওয়ায় আমরা ঘেরচাষিরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি। ঘের ভেসে গিয়েছিল। পানি উন্নয়ন বোর্ড তাড়াতাড়ি নদী খনন করুক, না হলে আগামী বর্ষায় আবারও আমাদের ডুবতে হবে।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম বলেন, ‘২০২৫ সালের জুন মাসের মধ্যে বেতনা নদীর সবটুকু কাজ শিডিউল অনুযায়ী শেষ করব। লাদেন নামের এক ব্যক্তি ২৭০ মিটার খনন করতে দেননি। ঘের করে দখল করে রেখেছিলেন। আমরা দখল করা জায়গা অপসারণ করেছি। খুব তাড়াতাড়ি কাজ শুরু করব।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে