
রংপুর মহানগরীর খামার মোড় এলাকায় দোকানের কর্মচারী শাওনকে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দোকানমালিকের ছেলে মনু মিয়ার বিরুদ্ধে। হাতুড়ি দিয়ে পেটানোর পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত মনু মিয়াকে আটক করে গোয়েন্দা পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আজ মঙ্গলবার (১৬ জুন) রাত ৯টার দিকে নগরীর খামার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শত শত মানুষ জড়ো হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রাত ৯টার দিকে নগরীর খামার মোড় এলাকায় আমির হোসেনের (৫০) ভাজাপোড়ার দোকানে কাজ করছিলেন কর্মচারী শাওন। এ সময় দোকানমালিক আমির হোসেনের ছেলে মনু মিয়ার (৩০) সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয় দোকানের কর্মচারী শাওনের। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে মনু মিয়া দোকানে থাকা লোহার হাতুড়ি দিয়ে শাওনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারতে থাকেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মনু মিয়াকে স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, আটক মনু মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মহানগর কোতোয়ালি থানায় মামলা করবে নিহত শাওনের পরিবার।
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির বলেন, এরই মধ্যে হত্যাকারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হলে সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।

কুড়িগ্রামের রৌমারীতে দশম শ্রেণির এক স্কুলছাত্রী চার দিন ধরে নিখোঁজ থাকার অভিযোগ উঠেছে। ছাত্রীর দাদি রৌমারী থানায় লিখিত অভিযোগ দিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসীকে দায়ী করেছেন। অভিযোগ অস্বীকার করে বঙ্গবাসী জানান, তাঁকে রাজনৈতিকভাবে অপপ্রচার করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় গ্রেপ্তার অটোরিকশা ছিনতাই চক্রের ৪ সদস্যকে আজ মঙ্গলবার বিকেলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্গাপুর এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের সময় এলাকাবাসী গণপিটুনি দিয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রপক্ষের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক...
১ ঘণ্টা আগে
খননকৃত মাটির চাপে আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি টিউবওয়েল ও স্যানিটেশন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনেক পরিবার আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে বসবাস করছে...
১ ঘণ্টা আগে