খুলনার ডুমুরিয়া উপজেলায় নদী পুনঃখননকাজে উত্তোলিত মাটি আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ির পাশে ও ওপর ফেলার ফলে শতাধিক পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানায় সংস্থাটি।
আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, নদী পুনঃখনন একটি গুরুত্বপূর্ণ জনস্বার্থসংশ্লিষ্ট উদ্যোগ হলেও কোনো উন্নয়ন কার্যক্রম মানুষের জীবন, আবাসন, নিরাপত্তা ও মর্যাদাকে ঝুঁকির মধ্যে ফেলে পরিচালিত হতে পারে না।
সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য তুলে ধরে বিবৃতিতে বলা হয়, খননকৃত মাটির চাপে আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি টিউবওয়েল ও স্যানিটেশন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনেক পরিবার আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে বসবাস করছে।
আসকের মতে, এসব ঘটনা প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনার ঘাটতি, ঝুঁকি মূল্যায়নের অভাব এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তার প্রতি পর্যাপ্ত গুরুত্ব না দেওয়ার ইঙ্গিত বহন করে।
সংস্থাটি আরও উল্লেখ করে, বিশেষভাবে উদ্বেগজনক বিষয় হলো—যেসব পরিবার একসময় ভূমিহীন ও গৃহহীন ছিল এবং রাষ্ট্রীয় উদ্যোগে পুনর্বাসিত হয়েছে, তারাই আবারও বাস্তুচ্যুতি ও অনিরাপদ জীবনের আশঙ্কার মুখে পড়েছে। একটি উন্নয়ন প্রকল্পের কারণে আরেকটি রাষ্ট্রীয় পুনর্বাসন উদ্যোগ ক্ষতিগ্রস্ত হওয়া প্রশাসনিক সমন্বয়ের গুরুতর ব্যর্থতার পরিচায়ক।
বিবৃতিতে বাংলাদেশের সংবিধানের ১৫ অনুচ্ছেদে নাগরিকের মৌলিক প্রয়োজন পূরণে রাষ্ট্রের দায়িত্ব এবং ৩১ ও ৩২ অনুচ্ছেদে ব্যক্তি-নিরাপত্তা ও আইনের আশ্রয় লাভের অধিকারের বিষয়টি তুলে ধরা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণাপত্র অনুযায়ী নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসনের অধিকারকে মৌলিক মানবাধিকার হিসেবে উল্লেখ করা হয়।
আসক বলেছে, জনগণের এসব অধিকার সম্মান, সুরক্ষা ও নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ লক্ষ্যে সংস্থাটি অবিলম্বে ক্ষতিগ্রস্ত আশ্রয়ণ প্রকল্প এলাকায় নিরপেক্ষ তদন্ত, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন, ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি মেরামত বা পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত টিউবওয়েল ও স্যানিটেশন ব্যবস্থা পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

কুড়িগ্রামের রৌমারীতে দশম শ্রেণির এক স্কুলছাত্রী চার দিন ধরে নিখোঁজ থাকার অভিযোগ উঠেছে। ছাত্রীর দাদি রৌমারী থানায় লিখিত অভিযোগ দিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসীকে দায়ী করেছেন। অভিযোগ অস্বীকার করে বঙ্গবাসী জানান, তাঁকে রাজনৈতিকভাবে অপপ্রচার করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় গ্রেপ্তার অটোরিকশা ছিনতাই চক্রের ৪ সদস্যকে আজ মঙ্গলবার বিকেলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্গাপুর এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের সময় এলাকাবাসী গণপিটুনি দিয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রপক্ষের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক...
১ ঘণ্টা আগে
রংপুর মহানগরীর খামার মোড় এলাকায় দোকানের কর্মচারী শাওনকে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দোকানমালিকের ছেলে মনু মিয়ার বিরুদ্ধে। হাতুড়ি দিয়ে পেটানোর পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত মনু মিয়াকে আটক করে গোয়েন্দা পুলিশের হাতে তুলে
১ ঘণ্টা আগে