রাজধানীর ডেমরায় গ্রেপ্তার অটোরিকশা ছিনতাই চক্রের ৪ সদস্যকে আজ মঙ্গলবার বিকেলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্গাপুর এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের সময় এলাকাবাসী গণপিটুনি দিয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে কাঠের বাঁটযুক্ত ছুরি উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—সজল (২২), আশরাফুল ওরফে মারুফ হোসেন (১৯), নাবিল হাসান সাজিদ (২০) ও তানজিম হাসান শান্ত (১৯)। তারা সকলেই ডেমরা থানাধীন বিভিন্ন এলাকার বহিরাগত বাসিন্দা।
এ বিষয়ে মঙ্গলবার সকালে ভুক্তভোগী অটোরিকশা চালক মো. আমির হোসেন ডেমরা থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করেন।
প্রত্যক্ষদর্শী ও বাদীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান বলেন, গত সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মিনি কক্সবাজার এলাকা থেকে ছিনতাই চক্রের সদস্যরা আমির হোসেনের অটোরিকশা ভাড়া করে মোস্তমাঝি আসার জন্য। এদিকে মোস্তমাঝি আসার পর সড়কে কোনো যানবাহন না থাকায় তারা চালককে পাশেই দুর্গাপুর এলাকায় নিয়ে যেতে বলে।
ওসি আরও বলেন, এ সময় দুর্গাপুর এলে তারা অটোরিকশার চাবি চেয়ে চালককে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ ঘটনায় চালকের চিৎকারে টের পেয়ে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে ছিনতাইকারীদের আটক করে গণপিটুনি দেয়।

পঞ্চগড় জেলার ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে গভীর নলকূপ এবং সাবমার্সিবল পাম্প স্থাপনের একটি প্রকল্প বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রায় ৫১ লাখ টাকার এই প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হওয়ার কথা থাকলেও এখনো অধিকাংশ বিদ্যালয়ে কাজ সম্পন্ন হয়নি।
৮ মিনিট আগে
বরিশাল নগরীতে হলুদ অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মাহিন্দ্রার চালকেরা সব রুটে ৫ টাকা করে ভাড়া বৃদ্ধি করেছেন। ভাড়া বৃদ্ধির একটি তালিকা বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ব্যানারে নিজদের যানে লাগিয়ে দেওয়া হয়েছে। তবে বিসিসি বলছে, থ্রি হুইলারে কোনো ভাড়া বৃদ্ধি করেনি তারা।
১২ মিনিট আগে
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ সাতজনের নিয়োগে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে গৃহীত বেতন-ভাতা সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ করা হয়েছে।
২০ মিনিট আগে
উত্তরবঙ্গের কৃষকের ভাগ্য বদলের স্বপ্ন দেখিয়ে ১ হাজার ৪৫২ কোটি ৩৩ লাখ টাকার তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণ প্রকল্প হাতে নিয়েছিল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কিন্তু বাস্তবে সেই স্বপ্ন এখন অনেকটাই প্রশ্নবিদ্ধ। কাগজে-কলমে ৯০ শতাংশ কাজ শেষের দাবি করা হলেও মাঠে দেখা যায় ভাঙা সিসি...
২৯ মিনিট আগে