
রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি রাজাকারদের সঙ্গে নিয়ে ক্ষমতায় এসেছিল বিএনপি। মার্শাল ল দিয়ে ক্ষমতা দখল করেছিল জিয়াউর রহমান।’
আজ বৃহস্পতিবার পঞ্চগড়ের বোদা উপজেলা অডিটরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সুজন বলেন, ‘একশ্রেণির সুবিধাবাদী রাজনৈতিক লোকজনকে নিয়ে বিএনপি গঠন করা হয়। নিয়মতান্ত্রিক ভোট না দিয়ে হ্যাঁ-না ভোট দিয়ে জোর করে ক্ষমতা দখল করেছিল দলটি।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সুজা, পৌর মেয়র আজহার আলী, উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির এক ছাত্রীকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদ ও শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার (১৫ জুন) দুপুরে টাউন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী....
৭ মিনিট আগে
চট্টগ্রামে দুই বছর আগে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া ও বেওয়ারিশ হিসেবে দাফন করা এক বৃদ্ধের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। সম্পত্তির লোভে ছেলে বেলাল হোসেন সহযোগীদের নিয়ে বাবাকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছে সংস্থাটি।
১০ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
৩১ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
৩৬ মিনিট আগে