
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার (১৩ জুন) কক্সবাজার থেকে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এদিন দুপুরে জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মধ্য দিয়ে তিনি কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।

মুন্সিগঞ্জ পৌরসভার মুন্সিরহাট এলাকায় প্রায় আট কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক স্লটার হাউস আজ মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত এ প্রকল্পে স্বাস্থ্যসম্মত, শরিয়াহসম্মত ও পরিবেশবান্ধব উপায়ে পশু জবাই, মাংস প্রক্রিয়াজাতকরণ এবং বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা থাকবে।

বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত আন্তর্জাতিক সংলাপ প্ল্যাটফর্ম বে অব বেঙ্গল কনভারসেশনের (বিওবিসি) পঞ্চম আসর আগামী ৩ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সম্মেলনে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সদর দপ্তরের নিজস্ব ভবনটিতে ফাটল দেখা দিয়েছে। উদ্বোধনের আগেই ভবনটির কয়েকটি জায়গায় এই ফাটল দেখা দেয়। চট্টগ্রাম নগরের সার্সন রোডের জয় পাহাড় এলাকায় পাঁচতলা ভবনটি নির্মাণ করা হয়।