
ঈদুল আজহার আগে পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে কর্মরত শিক্ষকেরা। দ্রুত দাবি মেনে না নিলে তাঁরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন প্রায় দেড় হাজার শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারী। তাঁরা নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অষ্টম পর্যায়ের প্রকল্পে কর্মরত। মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।
পাঁচ দফা দাবি হলো—প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদের আগে সবার পাঁচ মাসের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ, রাজস্বভুক্ত করা, সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায় প্রকল্পে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর, কেয়ারটেকারদের স্কেলভুক্ত বেতন দেওয়া ও শিক্ষকদের বেতন-ভাতা সম্মানজনক হারে বৃদ্ধি করা।
মানববন্ধনে শিক্ষকেরা বলেন, গ্রাম পর্যায়ে মসজিদভিত্তিক এই শিক্ষা কার্যক্রম ইসলামের নৈতিকতা শেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই শিক্ষা কার্যক্রমের সঙ্গে যাঁরা সংযুক্ত রয়েছেন, তাঁরাই অবহেলিত এবং বৈষম্যের শিকার হচ্ছেন।
তারাগঞ্জের কেয়ারটেকার নজরুল ইসলাম বলেন, ‘জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সমস্ত বকেয়া বেতন-বোনাসসহ ঈদের আগে দিতে হবে। আমাদের যে বেতন, তা দিয়ে জীবন চলানো কঠিন। বেতন-ভাতা বৃদ্ধি করতে হবে। যাতে স্ত্রী-সন্তান নিয়ে সম্মানের সঙ্গে বাঁচতে পারি। দ্রুত দাবি মেনে না নিলে আমরা কঠোর কর্মসূচি পালন করব।’
শিক্ষক গফুর উদ্দিন বলেন, ‘ইমামতির পাশাপাশি ফাউন্ডেশনের শিক্ষকতা করে মাসে পাঁচ হাজার টাকা পাই। কিন্তু সে টাকাও নিয়মিত দেয় না। এখন পাঁচ মাস ধরে টাকা পাই না। প্রকল্পও অনুমোদন হচ্ছে না। তাহলে আমরা কীভাবে বাঁচব? ইমামদের তো সরকারিভাবে কোনো বেতন-ভাতা নেই। আমরা চাই দ্রুত প্রকল্প অনুমোদন করে আমাদের পাওনা পরিশোধ করে দেওয়া হোক। আমরা যেন ন্যায্য পাওনার জন্য রাস্তায় না আসি।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২০ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে