
ঠাকুরগাঁও সদর উপজেলায় লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ সোমবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান সূত্রে জানা গেছে, সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় ‘এম স্টার ব্রিকস’ ও ‘ডি জে বি ব্রিকস’ নামের দুটি ইটভাটা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবিরের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।
এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী এম স্টার ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং ডি জে বি ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানা আদায়ের পর ভেকু (এক্সকাভেটর) দিয়ে ইটভাটা দুটির চুল্লি ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তামিম হাসান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবির জানান, অবৈধ ইটভাটাগুলো পরিবেশের জন্য মারাত্মক হুমকি। উচ্চ আদালতের নির্দেশনা ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের এই ধরনের কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে