
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৫ পুলিশ সদস্য হত্যাকাণ্ডের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে মান্নান ফকিরকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার বিকেলে জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই দিন বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মান্নান বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান ফকির ওরফে বদী ফকির এবং তাঁত ব্যবসায়ী সালাম ফকিরের ভাই।
সেনাবাহিনীর বেলকুচি-এনায়েতপুরের দায়িত্বপ্রাপ্ত কর্নেল মারুফ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন মান্নান। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নিতে বিভিন্ন মহল থেকে তদবিরও শুরু হয়। শেষ পর্যন্ত মান্নানকে পুলিশের সাহায্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া অবৈধভাবে নদীর মধ্যে মান্নানের নির্মাণাধীন কফি হাউসে উচ্ছেদ অভিযান চালান।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী জানান, স্থানীয় মানুষের কাছে মান্নান যমুনাচরের ভূমিদস্যু ও বালুখেকো হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক, সংঘর্ষ ও বালি লুটের সাতটি মামলা রয়েছে।
ওসি বলেন, গত ৪ আগস্ট এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনের নামে এবং অজ্ঞাত ৪ হাজার জনকে আসামি করা হয়। এই মামলার অজ্ঞাত আসামি হিসেবে মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হলেও রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১৭ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে