শীতের আগমনে শুরু হয়েছে খেতের আমন ধান কাটা। আর ধান ঘরে তোলা নিয়ে ব্যস্ত কৃষকেরা। নতুন চালের তৈরি শীতের পিঠাপুলির উৎসবে মেতেছে তারা। সেই উৎসাহ-উদ্দীপনা নিয়ে নবান্ন উৎসবের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষার্থীরা।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনে উৎসবের উদ্বোধন করেন সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শিক্ষক-শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পিঠা উৎসব উপলক্ষে ধান কাটা, খেলাধুলা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া নবান্ন উৎসব ঘিরে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ প্রাঙ্গণ সেঁজেছে বাঙালি সাঁজে। উৎসবে অংশ নিতে সকাল থেকেই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সমাগম শুরু হয়।
ছোট ছোট পিঠার স্টলগুলোতে সাজানো হয় হরেক রকমের পিঠার পসরা। হৃদয় হরণ, আলকানন্দা, পাতার সেফাই, ক্ষীর পুলির আসর, রক্তকরবী, শেকড়ের টান, পোষাল, ঢেঁকির বৈঠকখানা, পিঠা মঞ্জুরি ইত্যাদি নামের নয়টি স্টল রয়েছে।
সেখানে চন্দ্রপুলি, হৃদয় হরণ, জামাই পিঠা, কুশলী পিঠা, নকশি পিঠা, পাটিসাপটা, দুধ পুলি, গোলাপ পিঠা, রসভোরি ও বিস্কুট পিঠাসহ বাহারি নামের সব পিঠা দেখা যায়। সঙ্গে রয়েছে ফিরনি পায়েস, মোহন ভোগ ও দুধ গোকুলসহ নানা ধরনের মিষ্টান্ন।
উৎসব বিষয়ে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী ইবাইদুল আহাদ বকুল আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতি বছর-ই আমাদের বিভাগ থেকে নবান্ন উৎসব আয়োজন করেছে। দিনটি আমরা উৎসবমুখর পরিবেশে কাটাই। এ সময় আমরা বাহারী রকমের পিঠা বিক্রি করি। নবান্ন উৎসব আমাদের গ্রামীণ সংস্কৃতি। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় অগ্রহায়ণের প্রথম দিনে নবান্ন উৎসব পালন করা আসলে গর্বের বিষয়।’
বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতি বছরের মতো এবারও আমরা নবান্ন উৎসব পালন করছি। বাঙালি সংস্কৃতিকে বিশ্বের মাঝে তুলে ধরার লক্ষ্যে আমরা আয়োজনটা করে থাকি। দুপুর পর্যন্ত আমাদের পিঠা উৎসব থাকবে। এ ছাড়া বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি হবে। এবারে রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে তাড়াহুড়ো করে আয়োজন করতে হয়েছে।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে