রাজশাহীর ভুবন মোহন পার্কে গণশৌচাগারের দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে নগদ অর্থ, তাসসহ পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এই অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মুন্না (৪৮), মো. শামীম (২৮), মো. সাগর শেখ (৪২), মিলন সরকার (৩৭) ও মাহাবুল ইসলাম (৩৬)। তাঁরা সবাই রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে আরএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুয়া খেলার সময় নগদ টাকা, তাসসহ তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় জুয়া আইনে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১২ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে