
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জুয়াসংক্রান্ত অপরাধের যুক্তিসংগত সন্দেহ থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও পরোয়ানা ছাড়াই তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা পেতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কবার্তার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত একজন নিহত এবং এক কিশোরসহ কমপক্ষে ২১ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের একটি গোপন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মুখেও ইরান অন্তত তিন থেকে চার মাস টিকে থাকতে পারবে। এরপরই কেবল দেশটি আরও গভীর অর্থনৈতিক সংকটে পড়বে। গতকাল বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

যশোরে পারিবারিক কলহ ও বকাঝকা করায় শাশুড়িকে নৃশংসভাবে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এই অভিযোগে পুত্রবধূ মরিয়ম বেগমকে (২০) আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা-পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতিও উদ্ধার করা হয়েছে।