
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জুয়াসংক্রান্ত অপরাধের যুক্তিসংগত সন্দেহ থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও পরোয়ানা ছাড়াই তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা পেতে যাচ্ছে।

রংপুরের পীরগঞ্জে অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জাম ও সিমকার্ড জব্দ করা হয়।

দেশের অবৈধ ১১৬টি জুয়ার ওয়েবসাইট ও অ্যাপস বন্ধের জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) তালিকা পাঠিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ছাড়া চারটি সাইটের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিআইডি বলেছে, এই চার সাইট দিয়ে দৈনিক দুই কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়া হতো।

অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণমূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে পাচারের অভিযোগে গ্রেপ্তার পাঁচ চীনা নাগরিককে ফের ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ ছাড়া আরও এক চীনা নাগরিকসহ ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি রিমান্ড ও কারাগারে পাঠানোর আদেশ দেন...