
নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) সন্ধ্যায় আহত প্রকৌশলী মো. সাইফুর রহমান বাদী হয়ে রায়পুরা থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫-৭ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার পরপরই এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের নীলকুঠি মেশিনঘর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তির নাম আফিল উদ্দিন (৫০)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কে পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ চলছিল। এ সময় পল্লী বিদ্যুতের লাইনম্যান সোহেল ও তাঁর সহকর্মীরা কাজ করতে গেলে অভিযুক্তরা বাধা দেন এবং হুমকি প্রদান করেন।
পল্লী বিদ্যুতের ঠিকাদার জাফর বিষয়টি সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমানকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছানোর পরপরই মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ নামাপাড়া মেশিনঘর এলাকার জয়নাল আবেদীনের ছেলে ফায়েজ উদ্দিন (৫৬), আফিল উদ্দিন (৫০), রাফি উদ্দিনসহ (৪৮) বেশ কয়েকজন প্রকৌশলীর গাড়িচালক মোহাম্মদ বাচ্চু মিয়ার ওপর অতর্কিত হামলা চালান।
একপর্যায়ে অভিযুক্ত আফিল উদ্দিন হাতে থাকা লোহার রড দিয়ে প্রকৌশলী সাইফুর রহমানের মাথায় সজোরে আঘাত করেন। এতে তাঁর পরিহিত সেফটি হেলমেট ভেঙে যায়। প্রকৌশলীকে রক্ষা করতে গেলে ড্রাইভারসহ অন্য কর্মীদেরও মারধর করা হয়। হামলার সময় তাঁদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পল্লী বিদ্যুতের লাইনম্যান সোহেল বলেন, ‘দুপুরে আমরা কাজ শুরু করলে অভিযুক্তরা আমাদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে আমার গলায় দা ধরে ভয়ভীতি দেখায়। তারা বলে, রাস্তার জন্য নেওয়া জমির ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত এখানে কোনো কাজ করতে দেবে না।’
হামলায় আহত সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমান বলেন, ‘বিদ্যুতের লোকজনের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে তাদের সঙ্গে কথা বলার সময়ই অভিযুক্তরা আমার ও ড্রাইভারের ওপর হামলা চালায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থানায় মামলা করি।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। সন্ধ্যায় মাহমুদাবাদ এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি আফিল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে