সড়ক দুর্ঘটনার মামলায় গ্রেপ্তার বাসচালকের মুক্তির দাবিতে নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকেরা। আজ মঙ্গলবার জেলার অভ্যন্তরীণ সব সড়কে সকাল ৬টা থেকে এ ধর্মঘটের শুরু হয়। এতে পূর্ব ঘোষণা ছাড়া বাস ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
নওগাঁ জেলা বাস মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবহন শ্রমিকদের মুক্তির দাবিতে কর্মবিরতি চলছে। এ অবস্থায় মালিকেরা বাস রাস্তায় নামাতে পারছে না। এখন বাস কবে চলবে এটা শ্রমিকদের ওপর নির্ভর করছে।’
জেলা শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, গত ১ জুলাই শহরের জলিল পার্ক এলাকায় নওগাঁ-সাপাহার সড়কে চলাচল করা একটি বাসের সঙ্গে দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে বাস ও মাইক্রোবাসে থাকা যাত্রী ছাড়াও পার্কে ঘুরতে আসা বেশ কয়েকজন আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
পরে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় বাসচালক ইমরান হোসেন গত ১৭ জুলাই আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে আদালত তাঁর জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।
গত রোববার পরবর্তী শুনানিতেও আদালত ওই চালকের জামিন না মঞ্জুর করেন। বাসচালক ইমরানসহ বিভিন্ন দুর্ঘটনার মামলায় নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাতজন কারাগারে। এসব শ্রমিকদের মুক্তির দাবিতে আজ (মঙ্গলবার) থেকে অনির্দিষ্টকালের জন্য অভ্যন্তরীণ সব সড়কে বাস ধর্মঘটের ডাক দেয় শ্রমিকেরা।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কিংবা বাস মালিক সমিতির পক্ষ থেকে এই ধর্মঘট ডাকা হয়নি। নিজেদের দাবি আদায়ে ধর্মঘট ডেকেছেন সাধারণ শ্রমিকেরা।’
এদিকে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই বাস ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন সধারণ যাত্রীরা। দুপুরে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন শিক্ষার্থী মিনহাজ হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাড়ি পত্নীতলায়। স্ট্যান্ডে এসে দেখি বাস বন্ধ। এখন বিকল্প উপায়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করছি।’
আরেক যাত্রী আব্দুল আজিজ বলেন, ‘আমি পরিবহন ধর্মঘটের কথা জানি না। বৃষ্টির মধ্যে টার্মিনালে এসে পরিবহন ধর্মঘটের কথা জানতে পারি। এখন বিকল্প বাহনে যেতে হবে।’
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় এক ভুক্তভোগী থানায় মামলা করেন। ওই মামলায় জামিন নিতে গিয়ে অভিযুক্ত বাসচালককে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এ বিষয়ে পুলিশের কিছু করার নেই।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪১ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে