
মৌলভীবাজারে পেট্রলপাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে তেল না পেয়ে জেলা শহরের কুসুমভাগ এলাকায় মৌলভীবাজার-সিলেট সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী আন্দোলন করেন পরিবহনশ্রমিকেরা। এ সময় মৌলভীবাজার-সিলেট সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পরিবহন খাতে দেশজুড়ে ‘শ্রমিক কল্যাণ ফান্ড’-এর নামে নিয়মিত বিপুল অঙ্কের অর্থ আদায় হলেও তার যথাযথ সুফল শ্রমিকেরা পান না—এ অভিযোগ পুরোনো। পরিবহনশ্রমিকদের দাবি, অধিকাংশ ক্ষেত্রে তাঁদের কল্যাণের কথা বলে তোলা এ অর্থের স্বচ্ছ হিসাব নেই। একটি বড় অংশ সংগঠনের নেতাদের নিয়ন্ত্রণে থেকে যায়।

পরিবহন শ্রমিক নেতাকে মারধরের জেরে রংপুর-নীলফামারী অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আজ রোববার সকাল থেকে এ রুটে বাস চলাচল বন্ধ থাকলেও ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) চট্টগ্রাম বন্দর অবরোধ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আজ রোববার নগরীর বিআরটিসি মার্কেট কার্যালয়ে সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির ৪৭টি শ্রমিক সংগঠনের প্রতিনিধি সভায় এ সিদ্ধান্ত হয়।