
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকনকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে লাগাতার ধর্মঘট স্থগিতের পরদিন আটক হলেন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এবং রমজানের পণ্য নির্বিঘ্নে রিলিজের স্বার্থে, আমাদের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর আমরা ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

চট্টগ্রাম বন্দর আজ রোববার থেকে আবার অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকেরা। কর্মবিরতি দুদিন স্থগিত রাখার পর আজ থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরিষদ এ ঘোষণা দেয়।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের লাগাতার কর্মসূচি দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।