
রাজশাহীতে পদ্মা নদীর চরে বিষ টোপ দিয়ে অতিথি পাখি হত্যার দায়ে লিটন হোসেন নামে এক যুবককে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকালে নগরের শ্রীরামপুর এলাকায় তাঁকে আটক করেন নৌ পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা। এ সময় তাঁর কাছ থেকে চারটি মৃত পাতি তিলিহাঁস এবং প্রায় ৩০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম লিটন হোসেন। তিনি ওই এলাকার মৃত তাজি মণ্ডলের ছেলে।
নৌ পুলিশের রাজশাহী অঞ্চলের পরিদর্শক উজ্জ্বল হোসেন বলেন, লিটন বিষ টোপ দিয়ে পাখি শিকার করে। খবর পেয়ে নৌ পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে তাঁকে চারটি মৃত পাতি তিলিহাঁসসহ আটক করা হয়। নদী পাড়েই তাঁকে তিন দিনের কারাদণ্ড দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামান। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, লিটন রাতে পদ্মার চরে বিষ টোপ দেন। এই বিষ টোপ খেয়ে পাখি মারা যায়। সকালে লিটন মৃত পাখিগুলো নিয়ে গলা কেটে নগরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় সরবরাহ করে। সন্দেহ এড়াতে লিটন মাছ ধরার নাম করে কারেন্ট জাল নিয়ে চরে যেতেন। তাঁর আসল কাজ ছিল বিষ টোপে পাখি হত্যা করা।
প্রতিবছর শীত মৌসুমে রাজশাহীর পদ্মা নদীর চরে ঝাঁকে ঝাঁকে অতিথি বা পরিযায়ী পাখি আসে। শিকারিরা চরে বিষ টোপ দিয়ে পাখি শিকার করে। গত ৯ জানুয়ারি শ্রীরামপুর এলাকার এক শিকারির বাড়ি থেকে ৯টি জবাই করা চখাচখি পাখি উদ্ধার করে বন বিভাগ। তবে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে শিকারি পালিয়ে যায়।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে