
পটুয়াখালীর মির্জাগঞ্জে সেই হনুমানটিকে খাঁচায় আটকিয়েছে খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ৬ সদস্যর একটি টিম।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের গোলখালি বটতলা নামক স্থান থেকে হনুমানটিকে উদ্ধার করা হয়। পরে হনুমানটিকে ওই টিমের সদস্যরা খুলনায় নিয়ে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, শুক্রবার সকালে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা তন্ময় আশ্চর্য ৬ সদস্যের একটি টিম নিয়ে মির্জাগঞ্জে আসেন। অনেক চেষ্টার পরে গোলখালি থেকে হনুমানটি খাঁচায় বন্দী করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. সাইয়েমা হাসান,বন কর্মকর্তা মো. মনিরুজ্জান ও থানা পুলিশের সদস্যবৃন্দ।
খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা তন্ময় আশ্চার্য আজকের পত্রিকাকে বলেন, হনুমানটি খুলনায় নিয়ে কোয়ারেন্টেনে রাখা হবে। প্রাণীসম্পদ কর্মকর্তাদের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে। সুস্থ হওয়ার পরে তাকে মুক্ত করব।

স্থবির হয়ে পড়া বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেললাইন প্রকল্প গতি পেয়েছে। বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা প্রকল্পটির সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশোধিত ডিপিপিতে বাংলাদেশ রেলওয়ের এই প্রকল্পের খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা।
৩৯ মিনিট আগে
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অনুমোদিত জনবলকাঠামোয় উপাধ্যক্ষ পদ নেই। তবে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে ডা. এ এফ এম আতিকুর রহমানকে উপাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পর থেকে তিনি যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করছেন। এমনকি অধ্যক্ষের জন্য বরাদ্দ সরকারি গাড়িও ব্যবহার করেন তিনি।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ঘরবাড়ি, সড়ক, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় পানি ঢুকে পড়েছে। প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি, খাবার-সংকটে পড়েছেন বাসিন্দারা। এ ছাড়া সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগে...
১ ঘণ্টা আগে
যশোর শহরের চিত্রামোড়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) গ্রাহকসেবা কক্ষের ভেতরে ১০ জনের জটলা। সবার হাতেই এক টুকরো কাগজ। সেই কাগজে কারও ব্যবসাপ্রতিষ্ঠান, কারও-বা বাসাবাড়ির লক হয়ে পড়া বিদ্যুতিক প্রিপেইড মিটারের নাম্বার। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টা এই দৃশ্য দেখা যায়।
১ ঘণ্টা আগে