Ajker Patrika

হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব আমাদের: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ১২
হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব আমাদের: মির্জা ফখরুল
রহমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল রাতে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের হিন্দু সম্প্রদায়ের ভাইবোনেরা কিছুটা অনিরাপদ বোধ করছেন। তাঁদের উদ্দেশে তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘আমি আপনাদের প্রতিশ্রুতি দিতে চাই—আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের।’

রোববার রাতে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী এলাকা রহমানপুর ইউনিয়নের রহমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই সমান নাগরিক। কোনো সম্প্রদায়ের মানুষ যেন ভয়ে না থাকে, সে পরিবেশ নিশ্চিত করাই আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব।’

তিনি আরও বলেন, ক্ষমতায় যে-ই থাকুক, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও অধিকার সমানভাবে নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে দেওয়া যাবে না।

সভায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত