
নোয়াখালীতে রাতভর বৃষ্টির কারণে জলাবদ্ধ এলাকাগুলোতে আবারও পানি বেড়েছে। এতে জেলার বিভিন্ন অঞ্চলে বসবাসরত মানুষজনের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বৃষ্টি অব্যাহত থাকায় বন্যার আশঙ্কায় রয়েছে অনেকেই।
৭ জুলাই থেকে টানা অতি ভারী বৃষ্টির পর শুক্র ও শনিবার সাময়িক বিরতি মিললেও রোববার রাতে ফের মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়। সোমবার সকালে মাইজদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় মাইজদী কোর্ট স্টেশনে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি জানান, লঘুচাপের প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকা ও আশপাশের কিছু উঁচু এলাকা থেকে আগের বৃষ্টির পানি কিছুটা নামলেও রোববার রাতের বৃষ্টিতে পুনরায় ওই সব এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার অনেক গ্রামীণ সড়ক এখনো কয়েক ফুট পানির নিচে। বহু বাড়ির আঙিনায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে আছে। জলাবদ্ধতার কারণে এসব এলাকার মানুষ কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন।
খাল ও ড্রেন দিয়ে সঠিকভাবে পানি অপসারণ না হওয়ায় জলাবদ্ধতা দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ অবস্থায় জলাবদ্ধতা নিরসনে রোববার সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের মুন্সীতালুক থেকে চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট পর্যন্ত খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর। সোমবার সকাল থেকে উচ্ছেদের বাকি অংশে আবারও অভিযান শুরু হয়েছে। এ কাজে সহায়তা করছেন বাংলাদেশ সেনাবাহিনী, আনসার বাহিনী, মৎস্য দপ্তর, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, বন বিভাগ এবং স্থানীয় লোকজন।
এদিকে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। কর্মসূচিতে জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় জেলার ৫৭টি ইউনিয়নের প্রায় ৯০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো ২৭টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ১ হাজারের বেশি মানুষ এবং শতাধিক গৃহপালিত পশু। প্রাথমিক হিসাবে, অর্ধশতাধিক বাড়িঘর, সাড়ে সাত হাজার একর ফসলি জমি, প্রায় ৯ হাজার গবাদিপশু ও ৪০ হাজার মাছের খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে