
স্বাভাবিকভাবে হাট থেকে ট্রাকবোঝাই করে গরু কিনে নেয় তারা। কয়েকটি হাটে তাদের লেনদেন ভালো দেখে কিছু টাকা বাকিতে গরু দেন ব্যাপারীর। এক দিন পর সেই বকেয়া টাকা পরিশোধও করে। সব শেষে মোটা অঙ্কের টাকা বাকিতে গরু নিয়ে গিয়ে টালবাহানা শুরু করে চক্রটি। অনেকটা প্রতারণার শিকার হয়েছেন নিশ্চিত হয়ে কৌশলে চক্রের দুই...

সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞার কারণে নোয়াখালীর হাতিয়ায় লক্ষাধিক জেলে বেকার হয়ে পড়েছেন। অনেকে সংসার চালাতে বিভিন্ন জায়গা থেকে ধারদেনা করছেন। তাঁরা বলছেন, সরকারি সহায়তার চাল অল্পসংখ্যক জেলে পেয়ে থাকেন। যেটুকু পান, তা দিয়েও সংসার চালানো কঠিন। আর জেলেদের বড় অংশ তাও পান না। বেকার জেলে পরিবারগুলো অভাব...

দুপুরের দিকে নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে ফয়সাল। ছেলেকে ছটফট করতে দেখে মা তাকে বাঁচাতে দৌড়ে যান এবং তাকে স্পর্শ করামাত্রই তিনিও বিদ্যুায়িত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি পেট্রলপাম্পের সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে আফসার উদ্দিন (৩২) নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁর দেহ তল্লাশি করে পকেটে থাকা একটি চিপসের প্যাকেট থেকে ১ হাজার ইয়াবা জব্দ করা হয়।