
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র রাফিকা আকতার জাহান বেবীর বিরুদ্ধে কর ও টোলের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন। গত ৩০ জুন বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত পরিদর্শন প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সাবেক পৌর মেয়র রাফিকা আকতার সৈয়দপুর পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আখতার হোসেন বাদলের স্ত্রী।
প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, গোপন অভিযোগের ভিত্তিতে চলতি বছরের গত ৩০ মে রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন সৈয়দপুর পৌরসভা পরিদর্শন করেন। সাবেক পৌর মেয়র, কাউন্সিলর, পৌর কর্মচারীদের সঙ্গে কথা বলেন তিনি। এ ছাড়া বিভিন্ন রেজিস্ট্রার খাতা পর্যবেক্ষণ করেন।
বিভাগীয় কমিশনার জাকির পরিদর্শনের সময় সাবেক পৌর মেয়রের অনিয়ম ও দুর্নীতির চিত্র ধরা পড়ে। পৌরসভায় মোট মঞ্জুরি করা ১৫৮ পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২৯ জন। অর্থাৎ, ১২৯ পদ শূন্য থাকলেও তা পূরণে ব্যবস্থা না নিয়ে ৫০০ জনকে মাস্টাররোলের মাধ্যমে নিয়োগ দেন। নিয়মিত পৌর কর আদায় করলেও তা রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হয় না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৩ সালের জুলাই মাস থেকে টোল আদায়ের বিষয়ে রেজিস্ট্রার বইতে কোনো হিসাব রাখা হয়নি। সাবেক মেয়র টোলের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া এলআর (লোকাল রিলেশন্স) ফান্ডের ১ কোটি টাকা ব্যাংক হিসেবে জমা না দিয়ে তা আত্মসাৎ করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। সাবেক মেয়রের বিরুদ্ধে আরও অনিয়ম ও দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র রাফিকা আকতার জাহান আত্মগোপনে আছেন। তাঁর মোবাইল ফোনের সংযোগ বন্ধ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে পৌরসভার অন্য কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
১৪ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
২২ মিনিট আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
২২ মিনিট আগে
বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেণু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেণু কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের সাত শ্রমিক পালিয়ে গেছেন। কাউকে আটক করা যায়নি।
৩১ মিনিট আগে