
নীলফামারীর সৈয়দপুর উপজেলার জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ওপেন লাইন শাখার কমিটিতে পদ পেয়েছেন রেলওয়ে শ্রমিক লীগের পাঁচ নেতা।
জানা গেছে, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রেলওয়ে কারখানার পাশে অবস্থিত সংগঠনটির নিজস্ব কার্যালয়ে জাতীয়তাবাদী ওপেন লাইন শাখার এস এস এ ই/ওয়ে সেকশন ইউনিটের ২৬ সদস্যের কমিটি গঠন করা হয়। ওই কমিটি ঘোষণা দেন রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ওপেন লাইন শাখার সভাপতি আব্দুল করিম ও সাধারণ সম্পাদক রুহুল আমিন।
কমিটিতে ওপেন লাইন শাখার এস এস এ ই/ওয়ে সেকশন ইউনিটের আওয়ামী লীগের সাবেক কমিটির কার্যকরী সহসভাপতি আতাউল ইসলামকে রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সভাপতি, আনোয়ারুল ইসলামকে সাধারণ সম্পাদক, শ্রমিক লীগের কার্যকরী সদস্য সানাউল হককে সাংগঠনিক সম্পাদক, শ্রমিক লীগের উপদেষ্টা সদস্য লিটন খাঁনকে আইনবিষয়ক সম্পাদক ও উপদেষ্টা সদস্য মমিনুর রহমান বসুনীয়াকে কার্যকরী সদস্য করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রেলওয়ে শ্রমিক ও কর্মচারী বলেন, আওয়ামীপন্থী শ্রমিক ও কর্মচারী দিয়ে শ্রমিক দলের কমিটি করা ঠিক হয়নি। এতে প্রকৃত বিএনপি কর্মীরা হতাশ হয়েছেন। এর ফলে আন্দোলন বা দুঃসময়ে বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের পাওয়া যাবে না।
জানতে চাইলে শ্রমিক দলের সভাপতির দায়িত্বপ্রাপ্ত শ্রমিক লীগ নেতা আতাউল ইসলাম বলেন, ‘স্বৈরাচার সরকারের আমলে চাপে পড়ে আমরা শ্রমিক লীগ করতাম। তবে কমিটির কর্মকাণ্ডে সক্রিয় ছিলাম না। কাজের স্বার্থে ওই দলে যুক্ত ছিলাম।’
এ বিষয়ে রেলশ্রমিক ও কর্মচারী দলের ওপেন লাইন শাখার সভাপতি আব্দুল করিম বলেন, ‘যাদের কমিটিতে রাখা হয়েছে, তারা ভালো মানুষ। তারা চাপে পড়ে শ্রমিক লীগ করেছে। তাদের আওয়ামী লীগ করার মনোভাব ছিল না। এই ধরনের লোক ৫ আগস্টের পর শ্রমিক দলের ডি ফরম পূরণ করেছে, এ কারণে আমার তাদের কমিটিতে রেখেছি।’
কমিটিতে এ ধরনের কতজন রয়েছেন—এমন প্রশ্নে আব্দুল করিম বলেন, ‘এটা অতীতেও হয়েছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন বিএনপির লোকজন সেই দলে ঢুকে পড়েছে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। তাই যারা ভালো সদস্য, তাদের আমরা শ্রমিক দলে ডি ফরম পূরণ করে একটা ইউনিট কমিটি গঠন করে দিয়েছি।’
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহীন বলেন, ‘আওয়ামী লীগপন্থী শ্রমিক দিয়ে কমিটি গঠনের পর আমরা জেনেছি। এটা আমাদের অঙ্গসংগঠন রাজনৈতিক জেলা শ্রমিক দলের অন্তর্ভুক্ত। আমরা তাদের সঙ্গে কথা বলে বিষয়টি কেন্দ্রে জানাব। বিএনপির মূলনীতি হলো, বিএনপিতে কোনো আওয়ামীপন্থীর স্থান হবে না। আমরা সেই পন্থায় কাজ করব।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৪ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে