
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের ঢালে আমন ধান পাকা শুরু হতেই বেড়েছে বন্য হাতির উৎপাত। প্রায়ই পাহাড় থেকে নেমে আসা হাতির দল ধানের খেত নষ্ট করছে। যার ফলে স্থানীয় কৃষকেরা এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
বন বিভাগ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, ভারতের মেঘালয় সীমান্তবর্তী পাহাড় থেকে প্রায়ই বন্য হাতির দল সীমান্ত পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। দিনের বেলায় তারা টিলায় ঘোরাফেরা করলেও সন্ধ্যা নামলেই খাদ্যের সন্ধানে ধানখেতে হানা দেয়।
গত কয়েক দিনে বন্য হাতির দল উপজেলার পশ্চিম সমশ্চুড়া, মায়াঘাঁসি ও ফেকামারি এলাকায় আক্রমণ চালিয়েছে। এর মধ্যে শুধু পশ্চিম সমশ্চুড়া গ্রামেই হাতির দাপটে প্রায় ৯ একর জমির ফসল নষ্ট হয়েছে এবং অন্তত ১৭ জন কৃষক ক্ষতির মুখে পড়েছেন।
ফসল রক্ষায় স্থানীয় বাসিন্দারা আগুন জ্বালিয়ে ও ঢাকঢোল পিটিয়ে হাতির দল তাড়ানোর চেষ্টা করছেন। অনেকে পাহাড়ের টিলায় অস্থায়ী ছাউনি তৈরি করে পালা করে পাহারা দিচ্ছেন।
বিশপনগর গ্রামের কৃষক প্রদীপ সাংমা বলেন, ‘পাঁচ শতক জমিতে ধান আবাদ করেছি। ধান এখন আধা পাকা। হাতির ভয়ে হয়তো আগেই কেটে ফেলতে হবে।’
পশ্চিম সমশ্চুড়া গ্রামের কৃষক আয়ুব আলী বলেন, ‘রাতে সবাই মিলে খেত পাহারা দিতে হয়। হাতি এলে ঢাকঢোল বাজিয়ে তাড়াই। এবার ধান ভালো হয়েছিল, কিন্তু হাতির দাপটে সব নষ্ট হয়ে যাচ্ছে।’
এলিফ্যান্ট রেসপন্স টিমের সভাপতি আরফান আলী এ বিষয়ে বলেন, ‘দিনে হাতির দল জঙ্গলে থাকে, আর সন্ধ্যার পর খাদ্যের সন্ধানে লোকালয়ে নামে। সবাইকে অনুরোধ করছি, কেউ যেন হাতিকে আঘাত না করে।’
ময়মনসিংহ বন বিভাগের সমশ্চুড়া বিট কর্মকর্তা মো. কাওসার বলেন, ‘প্রায় ৩০ থেকে ৩৫টি বন্য হাতি এখন এই এলাকায় অবস্থান করছে। ধান পাকার মৌসুমে খাদ্যের অভাবে তারা গ্রামে নেমে আসে। এতে ফসলের ক্ষতি হচ্ছে।’ তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকেরা বন বিভাগের কাছে ক্ষতিপূরণের আবেদন করতে পারবেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে