
মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের বাড়িঘর, রাস্তা, দোকানপাটের সামনে ঘুরে বেড়াচ্ছে মুখপোড়া হনুমান। কখনো দল বেঁধে, কখনোবা দলছুট হয়ে এদিক-সেদিক খাবারের সন্ধান করছে প্রাণীগুলো। গ্রামের লোকজন খাবার দিলে তা গোগ্রাসে খাচ্ছে।
উপজেলার দেবীপুর গ্রামের বাসিন্দারা জানান, গ্রামের এক গাছ থেকে আরেক গাছে চড়ে বেড়ায় হনুমানগুলো। যখন ক্ষুধা লাগে তখন বাড়িঘরের ছাদ, প্রাচীর অথবা দোকানের আশপাশে ঘোরাঘুরি করে তারা। গ্রামবাসী খুশি মনে তাদের বিভিন্ন খাবার খেতে দেন।
দেবীপুর গ্রামের রুবেল হোসেন বলেন, ‘বাজারের একটি দোকানের ছাদে তিনটি মুখপোড়া হনুমান এসেছিল। দোকান থেকে কলা ও পাউরুটি এনে দিলে হাত থেকে নিয়ে খেল হনুমানগুলো। মাঠে এখন ভুট্টা, কলাসহ হনুমানের খাওয়ার উপযোগী অন্যান্য ফসল তেমন একটা নেই। খাবারের সন্ধানে হনুমানগুলো তাই লোকালয়ে ঢুকে পড়ছে।’
মো. শাওন আলী নামের আরেক গ্রামবাসী বলেন, ‘বাড়িঘরের প্রাচীর, ছাদ, টিনের চালায় অথবা দোকানে বসে মানুষের দেওয়া খাবার খাচ্ছে হনুমানগুলো। খাবার খেয়ে আবার কোনো গাছে উঠে পড়ছে।’
মো. ইমরান হোসেন ইসলাম নামের আরেকজন বলেন, ‘আমাদের গ্রামে প্রতিবছর মুখপোড়া হনুমান আসে। অনেক সময় করমদী গ্রামের জলিলের বাগানে এগুলোকে থাকতে দেখা যায়।’
জেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হামিম হায়দার বলেন, ‘মুখপোড়া হনুমানগুলো অনেক সময় দলছুট হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। সাধারণত এগুলো আসে ভারত থেকে। দীর্ঘদিন ধরে হনুমানের জন্য কোনো বরাদ্দ নেই। কোনো হনুমান অসুস্থ হওয়ার খবর পেলে সেটির জন্য সেবার ব্যবস্থা করব।’

স্থবির হয়ে পড়া বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেললাইন প্রকল্প গতি পেয়েছে। বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা প্রকল্পটির সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশোধিত ডিপিপিতে বাংলাদেশ রেলওয়ের এই প্রকল্পের খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা।
৪১ মিনিট আগে
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অনুমোদিত জনবলকাঠামোয় উপাধ্যক্ষ পদ নেই। তবে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে ডা. এ এফ এম আতিকুর রহমানকে উপাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পর থেকে তিনি যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করছেন। এমনকি অধ্যক্ষের জন্য বরাদ্দ সরকারি গাড়িও ব্যবহার করেন তিনি।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ঘরবাড়ি, সড়ক, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় পানি ঢুকে পড়েছে। প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি, খাবার-সংকটে পড়েছেন বাসিন্দারা। এ ছাড়া সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগে...
১ ঘণ্টা আগে
যশোর শহরের চিত্রামোড়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) গ্রাহকসেবা কক্ষের ভেতরে ১০ জনের জটলা। সবার হাতেই এক টুকরো কাগজ। সেই কাগজে কারও ব্যবসাপ্রতিষ্ঠান, কারও-বা বাসাবাড়ির লক হয়ে পড়া বিদ্যুতিক প্রিপেইড মিটারের নাম্বার। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টা এই দৃশ্য দেখা যায়।
১ ঘণ্টা আগে