
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভুট্টাখেতের মাটি খুঁড়ে নন্দিনী (৭) নামে এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিজ বাড়ির পাশের একটি ভুট্টাখেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নন্দিনী ওই গ্রামের নলিনী কান্তের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল থেকে নন্দিনী নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিংসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
পরদিন সকালেও পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি অব্যাহত রাখেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি ভুট্টাখেতে নরম মাটি দেখে তাদের সন্দেহ হয়। পরে ওই স্থানে মাটি খুঁড়ে বস্তাবন্দী অবস্থায় নন্দিনীর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সিকে (৪৫) গ্রেপ্তারের পর তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় বিএনপির একাংশের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
৭ মিনিট আগে
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মদনখালীর জাফরপাড়া বাবনপুর এলাকায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন জেবা আমিন খান। পরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
৪৩ মিনিট আগে
যশোরের অভয়নগরে একাধিক মামলার আসামি রিয়াজ হোসেনকে (২৯) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
শুনানির সময় আসামি সোহানুর রহমান সিয়ামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আদালতের জিজ্ঞাসাবাদে আসামি নিজেকে নির্দোষ দাবি করেন।
১ ঘণ্টা আগে