কুড়িগ্রামের ফুলবাড়ীতে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে তাঁদের পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন প্রামাণিক এবং নাওডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সদস্য এরশাদ আলী।
পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই দুজনের অবস্থান সম্পর্কে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গত ৪ আগস্ট হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন কর্তৃক দায়ের করা দুটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত দুজনকে আদালতের নির্দেশে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে