উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম, যা তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদীর বন্যা ও চরাঞ্চলের জন্য পরিচিত। এই ট্যাগ পেজে এই জেলার বিভিন্ন উপজেলা—যেমন- কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, ফুলবাড়ী, রাজারহাট, উলিপুর, চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর সহ কুড়িগ্রামের রাজনীতি, প্রশাসন, উন্নয়ন, বন্যা ও সামাজিক নানা ঘটনার সর্বশেষ কুড়িগ্রাম জেলার খবর পাওয়া যাবে।

দুই বছর বিরতি দিয়ে আবার কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর উচ্চবিদ্যালয়ের মাঠে পশুর হাট বসানো হয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে মাঠে পশু বেচাকেনা করতে দেখা গেছে।

জেলা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে কুড়িগ্রাম সদরে গুচ্ছগ্রামের বন্দোবস্তকৃত জমিসহ খাস জমি ব্যক্তিমালিকানায় নামজারি করে দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (এসি ল্যান্ড) আরিফুল ইসলামের বিরুদ্ধে।

‘সরকারি রেটে জিলাপি বিক্রির’ কন্টেন্ট তৈরি করে রাতারাতি ভাইরাল হওয়া কুড়িগ্রামের দ্বীপচর নারায়ণপুরের বাসিন্দা দিনমজুর তাজুল ইসলাম তাঁর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ ফিরে পেয়েছেন। সোমবার (৬ এপ্রিল) থেকে পেজটি আবারও ফেসবুকে দৃশ্যমান হয়েছে। এর আগে গতকাল রোববার দুপুরে হঠাৎ করে পেজটি ‘উধাও’ হয়ে যায়।

‘এটাই ছিল আমার জীবনের প্রথম নিবন্ধন পরীক্ষা এবং প্রথমবারেই সফলতা। টার্গেট ঠিক থাকলে একবারেই সফল হওয়া যায়।’ —কথাগুলো বলছিলেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ইংরেজি বিষয়ে কলেজ পর্যায়ে জাতীয়ভাবে প্রথম হওয়া কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার। জীবনের নানা সংকট..