যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় একজন আর উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৫ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৬ দশমিক ২৭ শতাংশ। জেলায় বর্তমানে মোট ১ হাজার ৯৫৪ জন রোগী রয়েছেন।
যশোরের সিভিল সার্জন অফিস ও হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।
যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ জানান, গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিকুর রহমান (৭৪) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি যশোরের শার্শা উপজেলার বাসিন্দা। এ ছাড়া উপসর্গ নিয়ে ইয়েলো জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঝিনাইদহের মহেশপুরের রাশিদা বেগম (৭৫)। এ ছাড়া হাসপাতালের রেড জোনে ১৬ এবং ইয়েলো জোনে ১৭ জন চিকিৎসাধীন।
যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ জানান, আজ সোমবার প্রাপ্ত ফলাফলে যশোরে ৩১৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছেন। তার মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ৭০ জনের এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ১৩৩ জনের মধ্যে ৪৫ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে যশোর সদরে ৮৫, ঝিকরগাছায় ১২, অভয়নগরে ৩, শার্শা ও চৌগাছায় ৫ এবং কেশবপুর ও মনিরামপুরে ৩ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত ২৩ হাজার ৯৬৫ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২১ হাজার ৪৯১ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৫২০ জন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে