
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ১৪ জন বাংলাদেশিকে আটকের পর বেনাপোল ইমিগ্রেশনের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

যশোরে পঞ্চাশোর্ধ্ব হতদরিদ্র নারীদের জন্য বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জয়তী সোসাইটির মিলনায়তনে আয়োজিত এই ক্যাম্পে শুক্রবার দেড় শ নারী সেবা পান, যাঁদের মধ্যে ৩৫ জনের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

যশোরে গৃহবধূ ছামিনা হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী সুজনকে আদালতে হাজির করা হলে নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় সুজনকে লক্ষ্য করে ডিম ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সুজনের স্ত্রী নিহত ছামিনা আক্তার নওয়াপাড়া ইউনিয়নের তরফ নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। স্বামীর সঙ্গে যশোর শহরের শেখহাটি তমালতলা এলাকায় ভাড়া বাসা থাকতেন তিনি। সুজনের বাড়ি টাঙ্গাইল জেলায়।