যশোর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জেলা, যা শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য ও কৃষির জন্য পরিচিত। দেশের প্রথম পৌরসভা প্রতিষ্ঠার ইতিহাসসহ নানা ঐতিহ্যে সমৃদ্ধ এই জেলায় প্রতিদিনই ঘটে নানা ঘটনা। জেলার বিভিন্ন এলাকার স্থানীয় সংবাদ, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম ও সমসাময়িক আপডেট এই পেজে নিয়মিত প্রকাশিত হয়। এছাড়া মনিরামপুর, অভয়নগর, বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর, যশোর সদর ও শার্শা উপজেলার গুরুত্বপূর্ণ খবরও এখানে পাওয়া যাবে।

শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বেনাপোল স্থলবন্দরের শ্রমিকেরা। এতে বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ হয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

যশোরের মনিরামপুরে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে এক স্কুলছাত্রের (চালক) মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বেলা সাড়ে ১০টার দিকে মনিরামপুর-রাজারহাট সড়কের আট মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ১৪ জন বাংলাদেশিকে আটকের পর বেনাপোল ইমিগ্রেশনের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

যশোরে পঞ্চাশোর্ধ্ব হতদরিদ্র নারীদের জন্য বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জয়তী সোসাইটির মিলনায়তনে আয়োজিত এই ক্যাম্পে শুক্রবার দেড় শ নারী সেবা পান, যাঁদের মধ্যে ৩৫ জনের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।