
স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, ‘দেশের সব শিশুর টিকাদান নিশ্চিত করতে পারলে আমরা নিরাপদ হব। আমাদের দেশের শিশুরা সুস্থ ও নিরাপদ থাকবে। আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছি। ইনশা আল্লাহ টিকার কোনোরকম ঘাটতি হবে না। টিকাদান কর্মসূচিতে বিশ্বের কয়েকটি স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে। আজ থেকে শুরু করে ২ মে পর্যন্ত গাজীপুর জেলায় ২৮ হাজার শিশুকে টিকাদানের আওতায় আনা হবে।’
আজ রোববার (৫ এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মুহিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর জেলা প্রশাসক নূরুল কবির ভূঁইয়া, পুলিশ সুপার শরিফ উদ্দীন, জাতিসংঘের জরুরি শিশু তহবিল ইউনিসেফের প্রতিনিধিসহ বিশ্বের কয়েকটি স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা।

নাটোরের গুরুদাসপুর উপজেলায় কৃষিজমিতে গড়ে তোলা হয়েছে ১১টি ইটভাটা। এতে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকও। কমে যাচ্ছে আবাদি জমির পরিমাণও। তা ছাড়া ঘনবসতি এলাকা ও কৃষিজমির মধ্যে এসব ইটভাটা স্থাপনের কারণে নির্গত কালো ধোঁয়ায় কৃষি আবাদসহ ফলদ উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
৩৩ মিনিট আগে
নরসিংদীতে কলকারখানার বিষাক্ত বর্জ্যে নদ-নদীর পানি ভয়াবহ দূষণের কবলে পড়েছে। একসময়ের জীবন্ত নদীগুলো হারাচ্ছে স্বাভাবিক প্রবাহ ও প্রাণ। এতে নদীতীরবর্তী মানুষের জীবনযাত্রা, পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
৩৬ মিনিট আগে
যশোরের গ্রামীণ কাঁচা সড়কের দুই পাশে একসময় সারি সারি দাঁড়িয়ে থাকা বাবলা, আকাশমণি ও শিশুগাছ আজ কৌশলী নিধনের শিকার। গোড়া কেটে শুকিয়ে ফেলার পর গাছগুলো সরিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা, অথচ দেখভালের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের নেই কোনো তদারকি। এক দশকে তিন হাজারের বেশি সরকারি গাছ হারিয়ে গেলেও উদাসীনতার কারণে থামছে
১ ঘণ্টা আগে
রাজধানীর কারওয়ান বাজারের একটি ব্যস্ত সড়ক এখন আর যেন সড়ক নেই। দোকানিদের দখলে সেটি পরিণত হয়েছে অস্থায়ী বাজারে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে বিকল্প পথে চাপ বেড়েছে। কষ্টকর হয়ে উঠেছে পথচারীদের নিত্য চলাচল।
১ ঘণ্টা আগে