
গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী মো. জাকির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ।
আজ শনিবার (২১ মার্চ) ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
নিহত মো. জাকির হোসেন (৩২) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মুখী গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে। তিনি মাওনা চৌরাস্তা এলাকায় কসমেটিকের ব্যবসা করেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ রবিউল ইসলাম নামে অপর একজনের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে।
উল্লেখ্য, ১১ মার্চ রাতে শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকার একটি বহুতল ভবনের সামনে বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ফুলকি ছিটকে গিয়ে মুহূর্তে আগুন আশপাশের কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। অগ্নিদগ্ধ হয় তিনজন। অগ্নিদগ্ধ ইয়াসিন ১৪ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। থানার সামনে একটি ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে যায়। এর মধ্যে নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
বাগ্বিতণ্ডার একপর্যায়ে বিটুলকে ধাওয়া করে উপস্থিত লোকজন গণপিটুনি দেয়। এই সময় দুই-একজন তাঁকে রক্ষার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে বিদ্যালয়ের পার্শ্ববর্তী এক বাড়িতে দৌড়ে গিয়ে আশ্রয় নেন বিটুল।
৩ ঘণ্টা আগে
দক্ষিণ চট্টগ্রামের একমাত্র সরকারি শিশু পরিবার (বালক) ঘুরে দেখা যায়, ১০০ শয্যার এই প্রতিষ্ঠানে বর্তমানে রয়েছে ৪৭ জন এতিম শিশু। তাদের মধ্যে অনেকেই ঈদের ছুটিতে বাড়িতে গেলেও ১৮ জন শিক্ষার্থী নিবাসেই ঈদ উদ্যাপন করছে।
৪ ঘণ্টা আগে
বরিশালে বাসদ নেত্রী মনীষা চক্রবর্তীর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘মানবতার ঈদ উৎসব’। প্রতিবছরের মতো এবারও ঈদের দিন এ কর্মসূচি তিনি শুরু করেন নগরের ফকির বাড়ি সড়কে বাসদ কার্যালয়ে।
৪ ঘণ্টা আগে