
গাইবান্ধার পলাশবাড়ীতে গরু চুরির বিচার ও মামলা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাহিদুল ইসলাম বাবু (৩২) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল বুধবার রাতে সাড়ে ৮টার দিকে মহদীপুর ইউনিয়নের আমলাগাছি-ঢোলভাঙ্গা সড়কের বেলতলা এলাকায় হামলার শিকার হন তিনি। পরে রাত সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রাহিদুল ইসলাম ওই ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমারুজ্জামান বলেন, সম্প্রতি এলাকায় গরু চুরির বিচার ও মামলার ঘটনায় বাবুর ওপর ক্ষিপ্ত ছিল প্রতিপক্ষরা। এরই ধারাবাহিকতায় আজ রাতে আমলাগাছি-ঢোলভাঙ্গা সড়কের বেলতলা এলাকায় বাবুর ওপর হামলা চালায় রমজান, খলিল, খাইরুল গংরা।
ওসি আরও বলেন, হামলাকারীদের ছুরির আঘাত বাবুর বুক ভেদ করে হার্ট পর্যন্ত পৌঁছে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৭ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪১ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে