
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন দিয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় এক কৃষকের গোয়ালঘরের তালা কেটে পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

ভুক্তভোগী নুরুল আলম জানান, ডাকাতদের কাছে বন্দুক, পিস্তলসহ দেশীয় অস্ত্র ছিল। কোরবানির ঈদকে সামনে রেখে গরুর ব্যবসা ও ঘর মেরামতের জন্য তিনি টাকাগুলো সংরক্ষণ করেছিলেন।

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব) এলাকায় গরু চুরির উপদ্রব বন্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। চোরদের হাতেনাতে ধরে হাত কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি কোরবানির ঈদকে সামনে রেখে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরি বেড়েছে। এতে নিঃস্ব হচ্ছেন অনেক কৃষক।